মেয়র আইভীর ভাইয়ের মামলায় জামিন পেলেন সাংবাদিক বাদল ও রাজু

মেয়র আইভীর ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি আলী রেজা রিপনের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদল ও দৈনিক যুগান্তরের রাজু আহমেদ। গতকাল রবিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামস মোহাম্মদ জগলুল হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। এ সময় সাংবাদিকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট তোফায়েল হোসাইন।