সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দাঁড়ান —সুপ্রিম কোর্ট বার

অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো সাম্প্রদায়িক ষড়যন্ত্র প্রতিরোধের জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল রবিবার সমিতির সহসভাপতি মুহাম্মদ শফিক উল্ল্যা সাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রদায়িক ও অশুভ শক্তির বিরুদ্ধে সারা দেশের আইনজীবীদের রুখে দাঁড়াতে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের কার্যকলাপে জড়িত অপরাধীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি  নিশ্চিতের জোর দাবি জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে।