হাইতিতে ১৭ মার্কিন ধর্মপ্রচারকসহ পরিবারের সদস্যরা অপহূত

হাইতিতে অপহরণের শিকার হয়েছেন ১৭ মার্কিন খ্রিষ্ট ধর্মপ্রচারক। খোঁজ নেই তাদের পরিবারেরও। হাইতির প্রেসিডেন্টকে হত্যার পর থেকেই সেখানে রাজনৈতিক সংকট চলছে। অনেক হাইতিবাসী যুক্তরাষ্ট্রে আসলেও তাদেরকে ফেরত পাঠানো হয়। এর মাঝেই সেখানকার অনাথ আশ্রমের দায়িত্ব ছেড়ে দেশে ফিরছিলেন ১৭ মার্কিন নাগরিক। তারা খ্রিষ্ট ধর্ম প্রচার করতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় বিমানবন্দরগামী বাসে ছিলেন তারা। সেখান থেকেই তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্থানীয় আততায়ীরাই এই কা্ল ঘটিয়েছে। তবে কোনও মুক্তিপণ চাওয়া হয়নি। ফলে কী উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে ওয়াশিংটনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেনিফার ভিয়াও জানিয়েছেন, বিষয়টির দিকে নজর রেখেছি। যদিও হাইতির মার্কিন দূতাবাস এ সম্পর্কে কিছু জানায়নি। -বিবিসি