বিশ্বাস নিয়েই বাংলাদেশকে হারিয়েছে স্কটল্যান্ড

বাংলাদেশকে হারানোর ব্যাপারে আগে থেকেই স্কটল্যান্ডের খেলোয়াড়দের মাঝে বিশ্বাস ছিল। এমনটাই জানিয়েছেন দলটির কোচ শেন বার্জার। বলেছেন, টাইগারদের হরাতে পেরে এখন তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

গতকাল (১৭ অক্টোবর) ম্যাচ শেষে স্কটিশ কোচ বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল আমরা বাংলাদেশকে হারাতে পারবো। পাশাপাশি এও জানি যে, এটা কেবল একটি ম্যাচ এবং দ্রুতই এই ম্যাচের কথা আমাদের ভুলে যেতে হবে।’

এর আগে ম্যাচের আগের দিন তিনি বলেছিলেন, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে এক কাতারেই বাংলাদেশকে রাখছে স্কটল্যান্ড। তার কথা, নিজেদের সেরাটা খেলতে পারলে সব দলকেই বিপদে ফেলা সম্ভব।

যা নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। বিশেষ করে বাংলাদেশি সমর্থকরা তার এই মন্তব্য মেনে নিতে পারেনি। কিন্তু ম্যাচে শেন বার্জারের কথারই প্রতিফলন ঘটলো।

ইত্তেফাক/টিএ