সুনামগঞ্জ প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সারা দেশে মন্দিরে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। ধর্মীয় উন্মাদনা, গুজব ছড়িয়ে দুর্গাপূজায় মন্দির ভাঙচুর করা হয়। যা মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।