নাটোরের সিংড়ায় পুকুরে মাছের খাবার দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গোলাম হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চৌগ্রামে ঘটনাটি ঘটে। নিহত গোলাম হোসেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কাজিপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, ঘটনার দিন দুপুরে ওষুধ ও মৎস্য ব্যবসায়ী গোলাম হোসেন চৌগ্রাম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে নিজ পুকুরে মাছের খাবার দিতে যায়। খাবার দেওয়ার এক পর্যায়ে তিনি পুকুরের বৈদ্যুতিক বাল্বের তারে জড়িয়ে পরেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সিংড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরো পড়ুন: হজ নিবন্ধন শুরু বৃহস্পতিবার থেকে
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে শুনেছি।
ইত্তেফাক/অনি