টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমানের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে মূল পর্বের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৪২ রান ও বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন সাকিব। তিনিই হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ।
পুরষ্কার হাতে নিয়ে সাকিব বলেন, স্কটল্যান্ডের সঙ্গে হার আমাদের পুরো টিমকেই আঘাত করেছে। এটা মেনে নেওয়া কঠিন ছিল। আজ ওমান খুব ভালো ক্রিকেট খেলেছে কিন্তু আমরা স্নায়ু ধরে রাখতে পেরেছি। এখানে অভিজ্ঞতা একটা বড় ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, প্রথম ১৫ ওভার পর্যন্ত ওমান ম্যাচে ছিল। এই কৃতিত্ব তাদের দিতেই হবে। তারা হৃদয় দিয়ে খেলেছে। আমি তাদের ভবিষ্যৎ খেলার জন্য শুভ কামনা করি। আমি মনে করি এই জয় আমাদের স্নায়ুকে স্থির করবে। আমাদের আরেকটি খেলা আছে যা আমাদের জিততে হবে এবং দেখতে হবে ওমান এবং স্কটল্যান্ডের মধ্যকার খেলায় কি হয়।
ইত্তেফাক/এসএ