ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭ টি মামলা রুজু হয়েছে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬,৮০৫ পিস ইয়াবা, ৪৪৩ গ্রাম ১২৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেনসিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

ইত্তেফাক/কেকে