শার্লিনের বিরুদ্ধে রাজ-শিল্পার ৫০ কোটি টাকার মানহানির মামলা

পর্নকাণ্ডে রাজ গ্রেফতার হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন বলিউড মাডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়া। কিন্তু রাজ জামিন পাওয়ার কিছু দিনের মধ্যেই পাল্টা চাপে পড়লেন তিনি। শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই তারকা-দম্পতির আইনজীবী আইনি পদক্ষেপ করার আগাম সতর্কতা দিয়েছিলেন। এরপরেই যৌন হেনস্থার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

রাজ-শিল্পার আইনজীবী জানিয়েছেন, তাদের বিরুদ্ধে শার্লিন যে অভিযোগগুলো এনেছেন, সেগুলি মিথ্যা এবং ভিত্তিহীন। রাজের কোনও অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন না শিল্পা। তাদের ভাবমূর্তি নষ্ট করার ভয় দেখিয়ে নাকি টাকা পেতে চাইছিলেন শার্লিন।

তার করা মামলা যে মিথ্যা, চলতি বছরের এপ্রিল মাসে শিল্পাকে সে কথা নিয়েই জানিয়েছিলেন শার্লিন। 

রাজ-শিল্পার আইনজীবীর দাবি, নিজের কৌঁসুলির পরামর্শ মতো এই কাজ করেছিলেন অভিনেত্রী। শার্লিন নিজেই নাকি মিথ্যা মামলা করে লজ্জিত হয়ে দুঃখপ্রকাশ করেছিলেন শিল্পার কাছে। তারকা-দম্পতির থেকে নাকি ৪৮ লক্ষ টাকা দাবি করেছিলেন তিনি।

ইত্তেফাক/বিএএফ