ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়ন জাতীয় পার্টি-জেপির সভাপতি ও কাঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মো. ফোরকান সিকদার (৮২) আর নেই। বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা সদরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল কাঠালিয়া সিকদার পাড়া ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই শিক্ষানুরাগীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি (জেপি) কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খানসহ অন্যরা গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।