রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল, সেই রাজাকার-আলবদর-জামায়াত ইসলামকে প্রশ্রয় দিয়ে খুনি জিয়াউর রহমান বাংলাদেশে একটি নেতিবাচক ও সাম্প্রদায়িক রাজনীতির অশুভ যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য ডিজিটাল প্লাটফরমকে ব্যবহার করে হিন্দু-মুসলমান বিদ্বেষ ছড়িয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।’