কাউখালীর ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপির মনোনয়ন প্রদান

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সন্ধ্যায় তার কার্যালয়ে পিরোজপুরের কাউখালীর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রদান করেছেন।

কাউখালী উপজেলার ৪ নম্বর চিরাপাড়া ইউনিয়নে জাতীয় পার্টি-জেপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান খান নান্নুকে এবং ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টি-জেপির মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান ও জেপির সহসভাপতি মো. দেলোয়ার হোসেন শিকদার, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, সহসাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ বাচ্চু, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, কৃষি সম্পাদক শেখ লিটন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান মনু, শ্রম সম্পাদক নাহিদ বাচ্চু প্রমুখ। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় জেপির পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।