ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

রাজশাহীর তানোরে এক মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে তানোর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আশিক আলী (২৩) তানোর উপজেলার রায়তন বরশো গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে।

আরো পড়ুন: পরকীয়ার অভিযোগে মাকে হত্যা করলেন মেয়ে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবন করে তার পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই নির্যাতন করে টাকা পয়সা আদায় করতো আশিক। পরে নির্যাতন সইতে না পেরে তার মা ফরিদা বেগম তানোর থানা পুলিশের কাছে আশিককে সোপর্দ করেন। পরে আশিক আলীকে ভ্রাম্যমাণ আদালতে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইত্তেফাক/বিএএফ