রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

জাতীয় নিরাপদ সড়ক দিবসে রাজধানীর ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপরে প্রাইভেট কারের ধাক্কায় মো. ফায়জুল ইসলাম খান উল্লাস (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঐ যুবক মিরপুরের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে ফ্লাইওভারের ওপরে পেছন থেকে একটি প্রাইভেট কার চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটি সিসি টিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। নিহত ফায়জুল ইসলাম খান উল্ল­াসের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি পরিবারসহ রাজধানীর মিরপুরে থাকতেন। ফায়জুল উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বলে জানা গেছে। তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।