সারা দেশে প্রতিবাদ কর্মসূচি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন আজ

দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারা দেশে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে তাদের এ কর্মসূচি চলবে। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, ঢাকার শাহবাগ ও চট্টগ্রামের অন্দরকিল্লাসহ দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গণঅনশন কর্মসূচি চলবে।