স্টাফ রিপোর্টার, রাজশাহী
দৈনিক ইত্তেফাকের রাজশাহী জেলার পবা উপজেলা সংবাদদাতা আনিছুর রহমান (৬৫) হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তিনি রাজশাহীর পবা প্রেসক্লাবের সহসভাপতি, মান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। গতকাল শনিবার পরানপুর কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।