দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
সাম্প্রদায়িক চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবাবগঞ্জে গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সংগঠনটি। গতকাল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গণ-অনশনে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। সংহতি প্রকাশ করেন সদর কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল। দুপুরে গণ-অবস্থানে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নরেশ চন্দ্র সরকার, যুগ্ম আহ্বায়ক স্বপন কুমার সরকার, সদস্যসচিব আকাশ সিদ্ধা, সদস্য রিপন মল্লিক, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু, সহসভাপতি রতন ডি কস্তা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি রিমন দাস প্রমুখ।