এসএসসি পরীক্ষা:ভূগোল ও পরিবেশ এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক,

তালুক শাখাতী উচ্চবিদ্যালয়, কালীগঞ্জ

গত পর্বের পর

 

অনেকেই রেললাইনে প্রাপ্ত কঠিন পাথরকে শিলা বলে । কিন্তু প্রকৃতপক্ষে কঠিন, কোমল, বালি , কাদা সবই শিলার অন্তর্গত। অর্থাত্ পৃথিবী যেসব উপাদান দ্বারা গঠিত তাদেরকে শিলা বলে ।

৮। ক) শিলা কাকে বলে?

খ) শিলার প্রকারভেদ লিখ?

গ) আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য তুলে ধরো ।

ঘ) কীভাবে পাললিক শিলার সৃষ্টি হয়? বিশ্লেষণ করো।

অরণ্য স্কুলের একদল শিক্ষার্থী শিক্ষা সফরে সিলেট বেড়াতে গেল । সেখানে তারা হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার দেখতে গিয়ে হঠাত্ বৃষ্টির কবলে পড়ল। শিক্ষক জানালেন যে এরকম বৃষ্টি এখানে প্রায়ই হয়।

৯। ক) বৃষ্টিপাত কী ?

খ) বাষ্পীভবন কী ? ব্যাখ্যা করো ।

গ) শিক্ষার্থীদের দেখা বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। 

ঘ) উদ্দীপকের আলোকে বাংলাদেশে কোন কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় ? বিশ্লেষণ করো।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বাসিন্দা মুসা ইব্রাহিম পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করেন এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের ।

১০। (ক) পর্বত কাকে বলে?

(খ) পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য লিখ।

(গ) মুসা ইব্রাহীমের আরোহণকৃত পর্বতের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো ।

(ঘ) মুসা ইব্রাহীমের বসবাসকৃত এলাকার ভূমিরূপ বিশেষ প্রক্রিয়ায় গঠিত-বিশ্লেষণ করো।

তুহিন তার বাবার সাথে কক্সবাজার বেড়াতে যায়। সকাল বেলায় দেখতে পায় সমুদ্রের পানি স্ফীত হয়ে উপরে উঠে এসেছে কিন্তু সন্ধ্যার সময় আবার নেমে গেছে ।

১১। (ক) সমুদ্রস্রোতের প্রধান কারণ কী ?

(খ) জোয়ার-ভাটা সৃষ্টিতে কেন্দ্রাতিক শক্তির প্রভাব ব্যাখ্যা করো।

(গ) উদ্দীপকে উল্লেখিত পানির এরূপ আচরণের কারণ ব্যাখ্যা করো ।

(ঘ) তুহিনের দেখা সমুদ্রের পানির ঐরূপ আচরণ উপকূলীয় অঞ্চলে কীরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা করো ।

বহুনির্বাচনি

১। নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ কত?

(ক)   ১৫০০                (খ)  ১৬০০       

(গ)  ১৭০০                (ঘ) ১৮০০ 

২। বাসন্ত বিষুব কবে? 

(ক)  ২১ মার্চ                (খ)  ২১ জুন       

(গ) ২৩ সেপ্টেম্বর         (ঘ) ২২ ডিসেম্বর 

৩। রাত হলে তাপমাত্রা কীভাবে কমে?

(ক) পরিবহনের মাধ্যমে  

(খ)  বিকিরণের মাধ্যমে   

(গ) পরিচলনের মাধ্যমে 

(ঘ) পরিক্রমণ গতি

৪। দেওয়াল মানচিত্র কেন তৈরি করা হয়?

(ক) শ্রেণিকক্ষের জন্য (খ) মাঠের জন্য     (গ) জলবায়ুর জন্য        (ঘ) পর্বতের জন্য

৫। মূল মধ্যরেখা থেকে 100 পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যাবধান কত মিনিট হবে ?

(ক) ২০  (খ)  ৪০  (গ)  ৬০            (ঘ) ৮০

৬। পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তাদের সময়ের সাথে

i. একদিন যোগ করবে 

ii. একদিন বিয়োগ করবে

iii. সময় একই থাকবে

নিচের কোনটি সঠিক

(ক)  i                              (খ)  i, ii    

(গ) i, iii                    (ঘ) i,ii,iii 

৭। জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহূত হয়?

(ক)  ১৯৬৪                   (খ)  ১৯৮০

(গ) ১৯৮৮                         (ঘ) ২০০৬

৮। পৃথিবীর বিভিন্ন স্তরকে কী বলে ?

(ক) স্তর (খ) মণ্ডল   (গ) গঠন (ঘ)  কাঠামো 

৯। কেন্দ্রমণ্ডল কত কিলোমিটার পুরু?

(ক) ২৪৮৬                   (খ) ৩৪৮৬      

(গ) ৩৫৮৬                  (ঘ) ৪৪৮৬ 

১০। সমুদ্র তলদেশ কোন স্তর দিয়ে গঠিত?

(ক) সিসা                    (খ)  সীমা        

(গ) সিয়াল                   (ঘ) নিফে 

 

০০০

 

মো. মমিনুর ইসলাম, সিনিয়র শিক্ষক

পারুলিয়া তফশিলী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট

সৃজনশীল প্রশ্ন

 

রুমি, নাফিসা ওরা ওদের চাচার সাথে জাতীয় জাদুঘর ও মুক্তিযুদ্ধ জাদুঘরে বেড়াতে যায় এবং অনেক পুরাতন নিদর্শন দেখে। সেখানে রুমি মসলিন শাড়ি, নবাবদের ব্যবহূত তৈজসপত্র, আসবাবপত্র এবং গহনাপত্র দেখে মুগ্ধ হয়। অন্যদিকে নাফিসা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষের আত্মসমর্পণ দলিল ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সংবলিত পোস্টার, পুস্তক-পত্রিকা দেখে আবেগাপ্লুত হয়।

ক. সাম্প্রতিক ইতিহাস কী?                              ১ 

খ. ইতিহাস পাঠে কীভাবে আমাদের সচেতনতা বৃদ্ধি পায়?                                      ২

গ. রুমি ইতিহাসের কোন ধরনের উপাদান দেখেছিল? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।                                                          ৩

ঘ. প্রাচীন বিশ্বসভ্যতা জানার জন্য নাফিসার দেখা ইতিহাসের উপাদানগুলো গুরুত্বপূর্ণ? উক্তিটির ব্যাখ্যা দাও।                    ৪

বাংলাদেশের ইতিহাস

ও বিশ্বসভ্যতা 

                   বহুনির্বাচনি প্রশ্ন          

১.‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে।’? উক্তিটি কার?

ক. হেরোডোটাস                              খ. ড. জনসন

গ. ই.এইচ কার                   ঘ. র্যাপসন

২. বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?

ক. হেরোডোটাস                           খ. থুকিডাইডিস 

গ. লিওপোল্ট ফন রাংকে    ঘ. টয়েনবি

৩. ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো?

ক. ইতিহ + আস                           খ. ইতি + হাস            

গ. ইতিহ + হাস                            ঘ. ইতি + আস

৪. ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?

ক ইমারত   খ সাহিত্য  গ নথিপত্র     ঘ জীবনী

৫. ঐতিহাসিক উপাদান গুরুত্বপূর্ণ কেন?

i. ইতিহাস রচনার জন্য

ii. অতীত সমাজ সম্পর্কে একটু  জানার জন্য

iii. বর্তমান সমাজ সম্পর্কে একটু  জানার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i  খ. i ও ii  গ. ii ও iii              ঘ. i, ii ও iii

৬. ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস  বলেছেন-

ক. র্যাপসন                    খ. ড. জনসন 

গ. হেরোডোটাস                            ঘ. ইবনে বতুতা

৭. ‘Historia’ শব্দটির আভিধানিক অ্বর্থ হলো?

ক. জানা     খ. সত্যানুসন্ধান

গ. খোঁজা                        ঘ. বোঝানো

৮. ফা-হিয়েন কোন দেশের পরিব্রাজক?  

ক. চীন   খ. জাপান    গ.কোরিয়া     ঘ. ফ্রান্স

উদ্দীপকটি পড়ো ৯ ও ১০ নং প্রশ্নের 

উত্তর দাও :

পরীক্ষার ভালো ফলাফলের পুরস্কারস্বরূপ দাদিমা উত্তরাধিকারসুত্রে প্রাপ্ত একটি প্রাচীন স্বর্ণমুদ্রা রিতুকে উপহার দিয়ে যত্ন সহকারে সংরক্ষণ করতে বললেন।       

৯. রিতুর প্রাপ্ত উপহারটি ইতিহাসের কোন ধরনের উপাদান?

i. লিখিত   ii.  অলিখিত                 iii.  প্রত্নতাত্ত্বিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                          খ. i ও iii

গ. ii ও iii                   ঘ i, ii ও iii

১০. এর মাধ্যমে রিতু জানতে পারবে?

i. মুদ্রাটি কোন যুগের

ii. তখনকার আর্থসামাজিক অবস্থা

iii. মানুষের জীবনযাত্রা কেমন ছিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    খ. i ও iii

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii

১১.‘ইতিহাস’ শব্দের উত্পত্তি হয়েছে কোন শব্দ থেকে? 

ক. ইতিহ  খ. ইত্তিহ    গ. ইতিকা       ঘ. ইতিম

১২. ‘Historia’ কোন ধরনের শব্দ?

ক পর্তুগিজ  খ ইংরেজি  গ গ্রিক        ঘ জাপানিজ

           

 

            পরের অংশ আগামীকাল