মো: কবির হোসেন (সুজন), প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
যান্ত্রিক শক্তির আবিষ্কার ও ব্যবহারের ফলে অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে ইউরোপ ও আমেরিকার শিল্প জগতে যে বৈপ্লবিক উন্নয়ন সূচিত হয় তা ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত
প্রিয় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য ২০২১ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে যে ক’টি অধ্যায় সংযুক্ত করা হয়েছে তার আলোকে অধ্যায় ভিত্তিক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু উদ্দীপক সাজানো হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।
উদ্দীপক:পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, নির্দেশনা, যোগাযোগ সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এই কাজগুলো পর্যায়ক্রমে একটির পর একটি চক্রাকারে আবর্তিত হয়। এই কাজগুলোর ধারাবাহিক কার্যক্রমে একটি প্রতিষ্ঠানে উত্পাদন সম্ভব হলেও এর জন্য Terry & Franklin এর 6M নামক উপকরণের আবশ্যকতা রয়েছে।
ক) শিল্পবিপ্লব কী?
খ) উত্পাদনের উপকরণাদির সুষ্ঠু ব্যবহার বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকে চক্রাকার বলতে কিসের কথা বলা হয়েছে? আলোচনা করো।
ঘ) উদ্দীপকে 6M এর আলোকে উপকরণের যথার্থতা মূল্যায়ন করে তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর
যান্ত্রিক শক্তির আবিষ্কার ও ব্যবহারের ফলে অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে ইউরোপ ও আমেরিকার শিল্প জগতে যে বৈপ্লবিক উন্নয়ন সূচিত হয় তা ইতিহাসে শিল্পবিপ্লব নামে পরিচিত।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর
উত্পাদনের কাজে লাগে এমন প্রয়োজনীয় বস্তুকেই উত্পাদনের উপকরণ বলা হয় আর মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অথর্, বাজার এবং পদ্ধতি ইত্যাদির সঠিক ব্যবহারের মাধ্যমে শিল্পকে এগিয়ে নেওয়ার কৌশলকেই উপকরণের সুষ্ঠু ব্যবহার বলা হয়।
বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণ কার্যকর ব্যবহারের মাধ্যমে শিল্পকে এগিয়ে নিয়ে যায়। আর এই কার্যটি উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে করা সম্ভব। যে ব্যবস্থাপক উপকরণের যত ভালো ব্যবহার করতে পারবে উত্পাদনও তত ভালো হয়ে থাকে। এটি ব্যবস্থাপনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:
উপরের উদ্দীপকে চক্রাকার বলতে ব্যবস্থাপনা চক্রের কথা বলা হয়েছে।
পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনার কার্য চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলা হয়। এগুলো একটির পর একটি চক্রাকারে আবর্তিত হয়্।
উপরের উদ্দীপকে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেষণা, নির্দেশনা, যোগাযোগ সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এই কাজগুলো পর্যায়ক্রমে একটির পর একটি চক্রকারে আবর্তিত হয়। এই কাজগুলোর ধারাবাহিক কার্যক্রমে একটি প্রতিষ্ঠানে উত্পাদন সম্ভব হলেও যেহেতু কাজ গুলো একটি পর একটি এবং একটির কাজ শেষ হবার আগে আরেকটি কার্য শুরু হয় সেহেতু একে ব্যবস্থাপনা চক্র বলা যায়। অর্থাত্ প্রতিষ্ঠানের উত্পাদনকে সচল রাখার জন্য পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত প্রতিটি কাজ একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত।
পরের অংশ আগামীকাল