উদ্বোধনী জুটিতে খেলতে নামা ভারতের রাহুলকে ৩ রানে ড্রেসিং রুমে পাঠিয়েছেন পাকিস্তানী বোলার শাহিন আফ্রিদি। রোহিতকে ফিরিয়েছেন শূন্য রানে। ডুবতে বসা ভারতকে তুলে আনতে মাঠে আসেন অধিনায়ক বিরাট কোহলি। ৫৭ রানে আউট হন কোহলি, তাকেও আউট করেছিলেন শাহিন আফ্রিদি। তার এমন অসাধারণ বোলিংয়ে মুগ্ধ ভারত। বলা হচ্ছে শাহিন আফ্রিদির পেসে বোলিংয়ে ভারতের গর্ব চুরমার হয়েছে। বাধ্য হয়ে এমন ক্রিকেটারে প্রশংসা করেছেন বিরাট নিজে।
২১ বছর বয়সী এই পাকিস্তানী ক্রিকেটারের সঙে বেশ মিল আছে সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার সঙে দারুণ মিল। বল করে আউট দাবী করার ঢংটা শহিদ আফ্রিদির সঙে পুরোপুরি মিলে যায় আজকের তারুণ্য দীপ্ত বোলার শাহিন আফ্রিদির। শহিদ আফ্রিদি ১০ নম্বর জার্সি পরে খেলতেন। শাহিনও তাই করেন। শাহিদ আফ্রিদি কাউকে আউট করলে মুষ্টিবদ্ধ হাত উপরে যেভাবে উল্লাস করতেন শাহিনও সেটি করেন। খুঁজলে আরো অনেক কিছুর মিল পাওয়া যায়। এই দুই আফ্রিদি একই পরিবারের হতে যাচ্ছেন। সম্পর্কটা আরও সুদৃঢ় হতে যাচ্ছে দুই আফ্রিদির মধ্যে।
আর কিছু দিন পরই শহিদ আফ্রিদির মেয়ের সঙে শাহিন আফ্রিদির বিয়ে হতে চলেছে। সবকিছুই ঠিকঠাক হয়ে আছে। শহিদ আফ্রিদিরে বড় মেয়ের সঙে শাহিন আফ্রিদির বিয়ে। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেই সম্পর্কের রংটা পাকা হয়ে যাবে। এখনই বলা যায় জামাই শ্বশুর হতে যাচ্ছেন দুই আফ্রিদি।
ইত্তেফাক/এসআই