কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সমপ্রতি নতুন কম্পিউটার অপরেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ১১ অবমুক্তের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। প্রথম লুকেই কম্পিউটার ব্যবহারকারীরা নতুন এই অপরেটিং সিস্টেম এর প্রেমে পড়ে গেছেন।

তবে নতুন সংস্করণটির দৃষ্টিনন্দন ডিজাইন, ফিচার ও ইন্টারফেস দেখে যারা আর তর সইতে পারছেন না, তারা জেনে নিন ইনস্টল করার পদ্ধতি।

আপনি উইন্ডোজ ১০ ব্যবহারকারী হলে এই ৩ ধাপেই উইন্ডোজ ১১-তে আপগ্রেড বা ইনস্টল করতে পারবেন—

১. হেলথ চেক করে দেখুন আপনার কম্পিউটারের কনফিগারেশন উইন্ডোজ ১১-এর উপযোগী কিনা। পিসি হেলথ চেক টুলটি https://aka.ms/Get PCHealthCheckApp লিংক থেকে ডাউনলোড শেষে ইনস্টল করে চেক করুন।

২. কম্পিউটার স্টাট/রিস্টার্টের মুহূর্তে কিবোর্ডের F2 কিংবা Delete বাটন চেপে মাদারবোর্ডের বায়োসে প্রবেশ করুন। সেখানের Peripherals বা অন্য কোনো অপশনে গিয়ে Trusted Platform Module (TPM) সংক্রান্ত অপশনটা Enable/On করে দিন। এরপর F10 চেপে সেভ করে বের হয়ে আসুন।

৩. সবশেষে কম্পিউটারের সেটিংসে (Start > Settings) গিয়ে সবার নিচে Windows Insider Program সিলেক্ট করুন। আপনার হটমেইল বা আউটলুক ইমেইল লগইন করা না থাকলে সেখানে সাইন ইন করুন। এরপর Pick your insider settings option এ ক্লিক দিয়ে Dev channel/Beta channel (Recommended) সিলেক্ট করুন। এরপর সেটিংসের (Start > Settings) Windows Update অপশনে গিয়ে আপডেট/আপগ্রেড/ইনস্টল করুন।

কম্পিউটারের নূন্যতম কনফিগারেশন

প্রসেসর : ১ গিগাহার্জ বা তারও বেশি গতির ২ বা ততোধিক কোরের ৬৪-বিটের প্রসেসর।

র্যাম : ৪ গিগাবাইট।

স্টোরেজ : হার্ডডিস্কে ৬৪ গিগাবাইট+ ফাঁকা স্পেস।

সিস্টেম ফার্মওয়্যার : ইউইএফআই, সিকিউর বুট বান্ধব।

টিপিএম : ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল (টিপিএম) ২.০।

গ্রাফিক্স : কমপক্ষে ডিরেক্টএক্স ১২ সমর্থন করতে হবে, এর সঙ্গে উইন্ডোজ ডিসপ্লে ড্রাইভার মডেল (ডব্লিউডিডিএম) ২.০ ড্রাইভার থাকতে হবে।

ডিসপ্লে : ৯ ইঞ্চির বেশি এইচডি (৭২০ পিক্সেল) রেজ্যুলেশন।

এছাড়া উইন্ডোজের আইএসও ফাইল অনলাইন থেকে ডাউনলোড করে সেটি ISO to bootable USB Tool দিয়ে পেনড্রাইভে বার্ন/রাইট করে গতানুগতিকভাবে সেটা থেকে সেটআপ দেয়া যাবে।