চট্টগ্রাম অফিস
ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের উদ্যোগে ইস্টার্ণ রিফাইনারি মডেল হাই স্কুলে স্থাপিত ‘মুজিব কর্ণার’ ও ‘শেখ রাসেল কম্পিউটার ল্যাব’ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআলএলর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান। বিশেষ অতিথি ছিলেন বিপিসির পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) সৈয়দ মেহেদী হাসান, সচিব লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইআরএল কর্মকর্তা মো. মনজেদ আলী শান্ত। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।