দৈনিক ইত্তেফাকের দিরাই সংবাদদাতা ও দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার স্মরণে সোমবার দুপুরে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, হাবিব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তার সততা সর্বজনবিদিত। সুযোগ থাকার পরও কোনো লোভ-লালসা তাকে স্পর্শ করতে পারেনি। রাজনীতিতে সক্রিয় থাকলেও তিনি ছিলেন আপাদমস্তক সাংবাদিক। দিরাই প্রেসক্লাবের উদ্যোগে দিরাই জনকল্যাণ মিলনায়তনে মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত্ রায়, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিনিয়র সাংবাদিক আল আজাদ, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ুন রশীদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলতাব উদ্দিন, সাংবাদিক নেছারুল হক, কাউসার চৌধুরী, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, থানা পঃ পঃ কর্মকর্তা ডা. স্বাধীন দাস. ডা. অজিত কুমার দাস, মেজাবুল ইসলাম, শাহজাহান মাহমুদ প্রমুখ।