১০ উইকেটের জয়ে পাকিস্তানে বইছে আনন্দের হাওয়া। ঠিক উলটো দিকে একের পর এক সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে ভারত। এমন হারকে বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছেন না অনেকেই। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের মতে, ভারতকে একেবারে পিষে ফেলা হয়েছে।
বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড থাকলেও মহারণের আগে দলকে সতর্ক করেছিলেন গাভাস্কার। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যিই হয়। গাভাস্কার বলেন, ‘এ ম্যাচে পাকিস্তান ভারতকে পিষে ফেলেছে। আশা করি, এই হারের ক্ষত দ্রুতই কাটিয়ে উঠবে ভারত, কারণ সেটা জরুরি। এই ম্যাচে যা হয়েছে সেসব ভুলে পরের ম্যাচগুলোতে মনোযোগ দিতে হবে।’