উদ্বোধনী জুটিতে খেলতে নামা ভারতের রাহুলকে ৩ রানে ড্রেসিং রুমে পাঠিয়েছেন পাকিস্তানি বোলার শাহিন আফ্রিদি। রোহিতকে ফিরিয়েছেন শূন্য রানে। ডুবতে বসা ভারতকে তুলে আনতে মাঠে আসেন অধিনায়ক বিরাট কোহলি। ৫৭ রানে আউট হন কোহলি, তাকেও আউট করেছিলেন শাহিন আফ্রিদি। তার এমন অসাধারণ বোলিংয়ে মুগ্ধ ভারত। বলা হচ্ছে শাহিন আফ্রিদির আগুনে পেস বোলিংয়ে ভারতের গর্ব চুরমার হয়েছে। বাধ্য হয়ে এমন ক্রিকেটারে প্রশংসা করেছেন বিরাট নিজে।
২১ বছর বয়সি এই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বেশ মিল আছে সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির। তার সঙ্গে দারুণ মিল। বল করে আউট দাবি করার ঢংটা শহিদ আফ্রিদির সঙ্গে পুরোপুরি মিলে যায় আজকের তারুণ্য দিপ্ত বোলার শাহিন আফ্রিদির। শহিদ আফ্রিদি ১০ নম্বর জার্সি পরে খেলতেন। শাহিনও তাই করেন। শহিদ আফ্রিদি কাউকে আউট করলে মুষ্টিবদ্ধ হাত উপরে যেভাবে উল্লাস করতেন শাহিনও সেটি করেন। খুঁজলে আরো অনেক কিছুর মিল পাওয়া যায়। এই দুই আফ্রিদি একই পরিবারের হতে যাচ্ছেন। সম্পর্কটা আরো সুদৃঢ় হতে যাচ্ছে দুই আফ্রিদির মধ্যে। আর কিছু দিন পরই শহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির বিয়ে হতে চলেছে। সবকিছুই ঠিকঠাক হয়ে আছে। শহিদ আফ্রিদির বড় মেয়ের সঙ্গে শাহিন আফ্রিদির বিয়ে। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলেই সম্পর্কের রংটা পাকা হয়ে যাবে। এখনই বলা যায় জামাই-শ্বশুর হতে যাচ্ছেন দুই আফ্রিদি।