প্রথম দিন প্রথম ইনিংস শেষ হয়েছিল দুই দলেরই। এবার দ্বিতীয় দিনে ফলাফলও এসে গেল। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) গতকাল স্বাগতিক চট্টগ্রামকে ৭৮ রানে হারিয়েছে বরিশাল। স্পিন সহায়ক উইকেটে ১৯৮ রানের লক্ষ্য পাড়ি দিতে নেমে ১২০ রানেই অলআউট হয় চট্টগ্রাম। ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরিশালের স্পিনার মনির হোসেন।
এর আগে প্রথম ইনিংসে ১৪৬ রান করে বরিশাল। জবাব দিতে নেমে ৮৭ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। মনির ৫ উইকেট ও আশরাফুল হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেমে বড় লক্ষ্য দিতে পারেনি বরিশাল। তবে ১৩৯ রানই চট্টগ্রামকে হারানোর জন্য যথেষ্ট ছিল।
এদিকে কক্সবাজারে রাজশাহীর ২৫২ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান শেষ করেছে ঢাকা মেট্রো। একমাত্র ফিফটি করা সাদমান ইসলাম থামেন ৭৯ রানে। সিলেটে খুলনার ১৯৬ রানের জবাবে ১৭২ রানেই অলআউট হয় সিলেট।
দিনশেষে ৩ উইকেট হারিয়ে ৭০ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে খুলনা। অপর ভেন্যুতে ঢাকার ৩৯৪ রানের পর ৩ উইকেটে ৯৬ রানে দিন শেষ করে রংপুর।