ওয়ালটন-ক্র্যাব বার্ষিক ক্রীড়া ৮ নভেম্বর শুরু

আগামী ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ালটন-ক্র্যাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে গত বছরের ন্যায় এবারও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে। ইনডোর গেমসে থাকছে দাবা, ক্যারম, কলব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, শুটিং। আউটডোরে থাকছে মিনি ম্যারাথন, ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট। এসব টুর্নামেন্টে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েনের প্রায় ৩শ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

গতকাল সোমবার দুপুরে ক্র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্র্যাবের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে টুর্নামেন্টের বিষয়ে কথা বলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, সাবেক সহসভাপতি এস এম আবুল হোসেন, বর্তমান কমিটির সহসভাপতি নিত্য গোপাল তুতু। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু। সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই ওয়ালনটনকে ধন্যবাদ জানান। ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ওয়াটন  হাইকেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্র্যাবের ক্রীড়া উত্সবের অংশীদার হিসেবে কাজ করবে।