ইউপি নির্বাচন: চট্টগ্রাম বিভাগে নৌকার প্রার্থী যারা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রাম বিভাগের দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল মনোনীত এক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে তৃতীয় ধাপের নির্বাচনে আট বিভাগের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ হলো। 

দ্বিতীয় ও তৃতীয় ধাপের ১ হাজার ৮৫৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন যথাক্রমে আগামী ১১ নভেম্বর ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, এরমধ্যে ৮৯টি ইউপিতে প্রার্থিতা উন্মুক্ত করেছে আওয়ামী লীগ। প্রথম ধাপের ৮টি ও দ্বিতীয় ধাপের ৮১ ইউপিতে নৌকার কোনো প্রার্থী নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ৮৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ৬ শতাধিক নেতা। কোনো কোনো ইউপিতে ১০ থেকে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত একক চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো-

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল ইউপিতে সেলিম খন্দকার, শাহজাদাপুর ইউপিতে মোসাম্মৎ আছমা আক্তার, শাহবাজপুর ইউপিতে খায়রুল হুদা চৌধুরী, পানিশ্বর (উত্তর) ইউপিতে মো. দ্বীন ইসলাম, চুন্টা ইউপিতে শেখ মো. হাবিবুর রহমান, পাকশিমুল ইউপিতে সাইফুল ইসলাম, অরুয়াইল ইউপিতে মোঃ শফিকুল ইসলাম, কালিকচ্ছ ইউপিতে রোকেয়া আক্তার, নোয়াগাঁও ইউপিতে শফিকুল ইসলাম।

বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউপিতে এ কে এম শহিদুল হক, পাহাড়িয়াকান্দি ইউপিতে মোঃ গাজীউর রহমান, সোনারামপুর ইউপিতে মোঃ শাহীন, দরিকান্দি ইউপিতে মোহাম্মদ শফিকুল ইসলাম, ছয়ফুল্লাকান্দি (প:) ইউপিতে মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঞ্ছারামপুর সদর (উত্তর) ইউপিতে মোঃ আবদুর রহিম, ফরদাবাদ ইউপিতে মোঃ রাশিদুল ইসলাম, রূপসদী ইউপিতে মোঃ আব্দুল হাকিম, ছলিমাবাদ ইউপিতে আবদুল মতিন, উজানচর (পূর্ব) ইউপিতে কাজী জাদিদ- আল-রহমান, মানিকপুর ইউপিতে ফরিদ উদ্দিন আহমেদ।

নবীনগর উপজেলার বীরগাঁও ইউপিতে আনোয়ার, নবীনগর (পূর্ব) ইউপিতে আব্দুল্লাহ আল মামুন, নবীনগর (পশ্চিম) ইউপিতে মোঃ ফিরুজ মিয়া, শ্রীরামপুর ইউপিতে মোঃ সৈয়দুজ্জামান, ইব্রাহিমপুর ইউপিতে মোঃ আবু মুছা, লাউরফতেহপুর ইউপিতে মোঃ মজিবুর রহমান, জিনদপুর ইউপিতে আবদুর রউফ, সাতমোড়া ইউপিতে জসিম উদ্দিন আহমেদ, রছুল্লাবাদ ইউপিতে মোঃ আলী আকবর, শ্যামগ্রাম ইউপিতে শামছুজ্জামান খান, বড়কান্দি ইউপিতে মোঃ লুৎফর রহমান, ছলিমগঞ্জ ইউপিতে মাইনুল হক সিকদার, রতনপুর ইউপিতে সৈয়দ জাহিদ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউপিতে মোঃ নাজিরুল হক ভূইয়া, ঘাগুটিয়া ইউপিতে মোঃ ইকবাল হোসেন রনি, দুলালপুর ইউপিতে মোঃ জসিম উদ্দিন সওদাগর, চান্দেরচর ইউপিতে মোজাম্মেল হক, আছাদপুর ইউপিতে মোঃ ছিদ্দিকুর রহমান, নিলখী ইউপিতে জালাল উদ্দিন, ভাষানিয়া ইউপিতে আব্দুল আউয়াল, ঘারমোড়া ইউপিতে এ কে এম মনিরুজ্জামান, জয়পুর ইউপিতে মোঃ তাইজুল ইসলাম নৌকার প্রার্থী।

দাউদকান্দি উপজেলার দাউদকান্দি (উ:) ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান, সুন্দলপুর ইউপিতে মোহাম্মদ রাশেদুল ইসলাম সরকার, গৌরীপুর ইউপিতে মোহাম্মদ নোমান মিয়া, জিংলাতলী ইউপিতে মোঃ ওমর ফারুক মিয়াজী, ইলিয়টগঞ্জ (উ:) ইউপিতে মোঃ জসিম উদ্দিন প্রধান, মালীগাঁও ইউপিতে মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদপুর (প:) ইউপিতে মোঃ দুলাল আহম্মদ, মারুকা ইউপিতে মোঃ খলিলুর রহমান তালুকদার, বিটেশ্বর ইউপিতে মোঃ হুমায়ুন কবির ভূইয়া, পাঁচগাছিয়া (প:) ইউপিতে মোঃ জামাল উদ্দিন চৌধুরী, গোয়ালমারী ইউপিতে মান্নান প্রধান, পদুয়া ইউপিতে মোসাঃ মিনু বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

বরুড়া উপজেলার আগানগর ইউপিতে মোঃ ওমর ফারুক ভূঞাঁ, ভবানীপুর ইউপিতে খলিলুর রহমান, খোশবাস (উত্তর) ইউপিতে মোঃ নাজমুল হাছান, ঝলম ইউপিতে খায়রুল আনাম এয়াকুব, চিতড্ডা ইউপিতে মোঃ জাকারিয়া, আড্ডা ইউপিতে মোঃ জাকির হোসেন, আদ্রা ইউপিতে মোঃ আঃ করিম, লক্ষ্মীপুর ইউপিতে আবুল হাশেম, পয়ালগাছা ইউপিতে সৈয়দ মহি উদ্দিন নৌকার প্রার্থী।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউপিতে এ কে এম শরীফ উল্যহ সরকার, বাগানবাড়ি ইউপিতে মোঃ নান্নু মিয়া, সাদুল্যাপুর ইউপিতে লোকমান আহমেদ, দূর্গাপুর ইউপিতে মোকাররম হোসেন খান, কলাকান্দা ইউপিতে মোঃ গোলাম কাদির, মোহনপুর ইউপিতে সামছুল হক চৌধুরী, এখলাছপুর ইউপিতে মোহাম্মদ জসিম উদ্দিন, জহিরাবাদ ইউপিতে মনোয়ারুল ইসলাম, ফতেপুর (পূর্ব) ইউপিতে আজমল হোসেন চৌধুরী, ফতেপুর (পশ্চিম) ইউপিতে নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপিতে মোহাম্মদ রেজাউল করিম, ইসলামাবাদ ইউপিতে মোঃ সাখাওয়াত হোসেন (মুকুল), সুলতানাবাদ ইউপিতে হাবিবা ইসলাম সিফাত, গজরা ইউপিতে মোঃ শহীদ উল্লা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউপিতে মোঃ মিজানুর রহমান, নায়েরগাঁও দক্ষিণ ইউপিতে মোঃ আব্দুস ছালাম মৃধা, উপাদী ইউপিতে উত্তর মোঃ শহিদ উল্যাহ, উপাদী দক্ষিণ ইউপিতে মোঃ গোলাম মোস্তফা নৌকার প্রার্থী।

ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউপিতে মোঃ নূরুজ্জমান, বক্সমাহমুদ ইউপিতে আবদুল গফুর, চিথলিয়া ইউপিতে জসিম উদ্দিন নৌকার মনোনয়ন পেয়েছেন। ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউপিতে মোহাম্মদ সেলিম, পাঠাননগর ইউপিতে রফিকুল হায়দার চৌধুরী, রাধানগর ইউপিতে মোশারাফ হোসেন, শুভপুর ইউপিতে আজিজুর রহমান, মহামায়া ইউপিতে শাহজাহান মনু নৌকার মনোনয়ন পেয়েছেন।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতার পাইয়া ইউপিতে সোহরাব সুমন, ডমুরুয়া ইউপিতে শওকত হোসেন কানন, কাদরা ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান, কাবিলপুর ইউপিতে আজাদ হোসেন, বীজবাগ ইউপিতে মোঃ আনোয়ার হোসেন, নবীপুর ইউপিতে খাজা খায়ের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপিতে মোঃ নাছির উদ্দিন খান, নোয়াগাঁও ইউপিতে মোঃ সোহেল পাটোয়ারী, ভাদুর ইউপিতে মোহাম্মদ জবেদ, ইছাপুর ইউপিতে শাহনাজ আক্তার, চন্ডীপুর ইউপিতে মোঃ কামাল হোসেন ভূঞা, লামচর ইউপিতে মাহেনারা পারভীন, দরবেশপুর ইউপিতে মিজানুর রহমান, করপাড়া ইউপিতে মজিবুল হক (মজিব), ভোলাকোট ইউপিতে ভাটরা মোঃ জামান পাটওয়ারী দুলাল, ভাটরা ইউপিতে মোহাম্মদ আবুল হোসেন নৌকার মনোনয়ন পেয়েছেন। রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউপিতে মোঃ শহিদ উল্লাহ, উত্তর চরবংশী ইউপিতে মোঃ আবুল হোসেন, চরমোহনা ইউপিতে মোঃ শফিক, সোনাপুর ইউপিতে বি, এম, ইউছুফ জালাল এডভোকেট, চরপাতা ইউপিতে মোঃ সুলতান মামুন রশিদ, কেরোয়া ইউপিতে শাহিনুর বেগম রেখা, বামনী ইউপিতে তাফাজ্জল হোসেন, দক্ষিণ ইউপিতে চরবংশী আবু জাফর মোঃ সালেহ, দক্ষিণ ইউপিতে চরআবাবিল হাওলাদার নুরে আলম জিকু ও রায়পুর ইউপিতে সফিউল আজম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া ইউপিতে মোঃ শফিকুল ইসলাম, ডাবুয়া ইউপিতে আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউপিতে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউপিতে নুরুল আবছার, বিনাজুরী ইউপিতে রবীন্দ্র লাল চৌধুরী, রাউজান ইউপিতে বি এম জসিম উদ্দীন, পাহাড়তলী ইউপিতে মোঃ রোকন উদ্দীন, পূর্ব গুজরা ইউপিতে আব্বাস উদ্দীন আহমেদ, পশ্চিম গুজরা ইউপিতে সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউপিতে সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউপিতে মোহাম্মদ বাবুল মিয়া, বাগোয়ান ইউপিতে ভূপেশ বড়ুয়া, নোয়াজিষপুর ইউপিতে মোহাং সরোয়ার্দী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউপিতে মোঃ সামশুল আলম তালুকদার, হোছনাবাদ ইউপিতে মোঃ দানু মিয়া, পারুয়া ইউপিতে মোঃ একতেহার হোসেন, পোমরা ইউপিতে জহির আহমদ চৌধুরী, বেতাগী ইউপিতে মোহাম্মদ নুর কুতুবুল আলম, সরফভাটা ইউপিতে শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, শিলক ইউপিতে মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, পদুয়া ইউপিতে মুহাম্মদ আবু জাফর, চন্দ্রঘোনা ইউপিতে মোহাম্মদ ইদ্রিচ আজগর, কোদালা ইউপিতে মোঃ আবদুল কাইয়ুম, ইসলামপুর ইউপিতে মোঃ সিরাজ উদ্দিন চৌঃ, দক্ষিণ রাজানগর ইউপিতে আহামদ ছৈয়দ তালুকদার, লালানগর ইউপিতে মীর তৌহিদুল ইসলাম নৌকার প্রার্থী।

হাটহাজারী উপজেলার ধলই ইউপিতে মোহাম্মদ আলমগীর, মির্জাপুর ইউপিতে মোঃ আকতার হোসেন খান, গুমান মর্দ্দন ইউপিতে মোঃ মজিবুর রহমান, নাঙ্গলমোড়া ইউপিতে হুমায়ুন কবির, ছিপাতলী ইউপিতে মোহাম্মদ নুরুল আবেদীন, মেখল ইউপিতে মোহাম্মদ সালাউদ্দীন, গড়দুয়ারা ইউপিতে মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মাদার্শা ইউপিতে মোহাম্মদ শাহেদুল আলম, ফতেপুর ইউপিতে মোঃ জায়নুল আবেদীন, চিকনদন্ডী ইউপিতে হাসান জামান বাচ্চু, দক্ষিণ মাদার্শা ইউপিতে মোহাম্মদ সরওয়ার, শিকারপুর ইউপিতে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ও বুড়িশ্চরে ইউপিতে এম, বেলাল উদ্দীন নৌকার মনোনয়ন পেয়েছেন।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউপিতে নুরে হোছাইন আরিফ, ভেওলা-মানিকচর ইউপিতে মোঃ শহিদুল ইসলাম, পূর্ব বড়ভেওলা ইউপিতে ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিল ইউপিতে জন্নাতুল বকেয়া, সাহারবিল ইউপিতে মহসিন বাবুল, পশ্চিম বড়ভেওলা ইউপিতে সিরাজুল ইসলাম চৌধুরী, ঢেমুশিয়া ইউপিতে এস. এম. মঈন উদ্দীন আহমদ চৌধুরী, কোনাখালী ইউপিতে জাফর আলম সিদ্দীকি, লক্ষ্যাচর ইউপিতে মহি উদ্দিন মোঃ আওরঙ্গজেব, কাঁখারায় ইউপিতে শওকত ওসমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপিতে আবুল কাশেম, উজানটিয়া ইউপিতে এম. শহীদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপিতে মোঃ নাজেম উদ্দীন, পেকুয়া সদর ইউপিতে জহিরুল ইসলাম, রাজাখালী ইউপিতে মোঃ নজরুল ইসলাম, শিলখালী ইউপিতে মোঃ কাজিউল ইনসান নৌকার প্রার্থী।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউপিতে মাহমুদা বেগম, বোয়ালখালী ইউপিতে মোঃ মোস্তফা, কবাখালী ইউপিতে মোঃ আবদুল বারেক আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। মহালছড়ি উপজেলার মহালছড়ি ইউপিতে রতন কুমার শীল, মুবাছড়ি ইউপিতে কংজরী মারমা, মাইসছড়ি ইউপিতে মোঃ গিয়াস উদ্দিন, ক্যায়াংঘাট ইউপিতে রুপেন্দু দেওয়ান। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউপিতে রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপিতে পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপিতে আদোমং মারমা। কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউপিতে অংক্যজ চৌধুরী, ফটিকছড়ি ইউপিতে লা থোয়াই মারমা, ঘাগড়া ইউপিতে মোঃ নাজিম উদ্দিন, কলমপতি ইউপিতে ক্যজাই মারমা। বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলীকদম সদর ইউপিতে মোহাম্মদ নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপিতে ফেরদৌস রহমান, নয়াপাড়া ইউপিতে ফোগ্য মার্মা, কুরুপপাতা ক্রাতপুং নৌকার প্রার্থী। রুমা উপজেলার রুমা সদর ইউপিতে শৈমং মার্মা, পাইন্দু ইউপিতে সাপ তলং বম, গ্যালেংগ্যা  ইউপিতে মেনরত ও রেমাক্রী ইউপিতে প্রাংসায় জিরা বম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
 

 

ইত্তেফাক/ইউবি