মো. রাকিব আল হাসান
শিক্ষার্থী:দশম শ্রেণি
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
মোলের ধারণা ও রাসায়নিক গণনা
১৩। প্রশ্ন:দ্রবণ কী?
উত্তর:দ্রবণ= দ্রব+দ্রাবক।
১৪। প্রশ্ন:লিমিটিং বিক্রিয়া কী?
উত্তর:কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজনের চেয়ে কম পরিমাণে থাকায় বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে।
১৫। প্রশ্ন:Stoichiometry কী?
উত্তর: রসায়নে অণু, পরমাণু, বিক্রিয়ক, উত্পাদ ইত্যাদি হিসা-নিকাশ Stoichiometry।
১৬। প্রশ্ন:পদার্থের আয়তন কোনটির উপর নির্ভরশীল?
উত্তর:পদার্থের আয়তন চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল।
১৭। প্রশ্ন:দ্রব কাকে বলে?
উত্তর:দ্রাবকে যে পদার্থ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় তাকে দ্রব বলে।
১৮। প্রশ্ন:এক মোল পানিতে কয়টি অণু থাকে?
উত্তর:এক মোল পানিতে
6.023x1023 সংখ্যক অণু
থাকে
১৯। প্রশ্ন:কার্বন-ডাই অক্সাইড কার্বন ও অক্সিজেনের ভরের অণুপাত কত?
উত্তর:কার্বন-ডাই অক্সাইড কার্বন ও অক্সিজেনের ভরের অণুপাত ৩:৮
২০। প্রশ্ন:যৌগে মৌলসমূহের শতকরা সংযুতির যোগফল কত?
উত্তর:যৌগে মৌলসমূহের শতকরা সংযুতির যোগফল ১০০
২১। প্রশ্ন:পানিযুক্ত কপার সালফেটের বর্ণ কেমন?
উত্তর:পানিযুক্ত কপার সালফেটের বর্ণ নীল।
২২। প্রশ্ন:সেমিমোলার দ্রবণ কী?
উত্তর:যদি ১ লিটার দ্রবণের মধ্যে ০.৫ মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ঐ দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে।
২৩। প্রশ্ন:ডেসিমোলার দ্রবণের মোলারিটি কত?
উত্তর:ডেসিমোলার দ্রবণের মোলারিটি ০.১
২৪। প্রশ্ন: স্থূল সংকেত কাকে বলে?
উত্তর:যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে।
২৫। প্রশ্ন: বেনজিনের আণবিক সংকেত কী?
উত্তর:বেনজিনের আণবিক সংকেত C6H6