পঞ্চম শ্রেণির বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

সুস্থ জীবনের জন্য খাদ্য

 

১. কোন খাদ্য দেহের প্রয়োজনীয় পুষ্টি সরবারহ করে?

উ:সুষম খাদ্য।

২. মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদা কেমন হয়?

উ:কম-বেশি হয়।

৩. শরীরে সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন কেন?

উ:সুস্থ ও সবল থাকার জন্য।

৪. প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীরের কী হয়?

উ:শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়।

৫. শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় কেন?

উ:প্রয়োজনীয় পুষ্টির অভাবে।

৬. শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় কেন?

উ:অপুষ্টিজনিত কারণে।

৭. অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কী সমস্যা হতে পারে?

উ:ওজনজনিত সমস্যা।

৮. কাদের বেশি পরিমাণে খাবার প্রয়োজন হয়?

উ:যারা শারীরিক পরিশ্রম করে।

৯. কী অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হয়?

উ:বয়স ও কাজের ধরন।

১০. সুষম খাদ্য গ্রহণ বলতে কী বোঝ?

উ:সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করাকে বোঝায়।

১১. কেন খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হয়?

উ:বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না। তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়।

১২. কোন উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়?

উ:বৈজ্ঞানিক উপায়ে।

১৩. রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় কোন শস্য গুলো?

উ:চাল, ডাল, গম ইত্যাদি।

১৪. কোথায় শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করা যায়?

উ:হিমাগারে।

১৫. ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি কেমন পাত্রে সংরক্ষণ করতে হয়?

উ:বায়ুরোধী পাত্রে।

১৬. লবণ দিয়ে বা বরফ দিয়ে কী সংরক্ষণ করা যায়?

উ:মাছ।