বরগুনাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ

বরগুনা জেলার ইউনিয়ন পরিষদে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদের জন্য শুধু বরগুনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম :ইউনিয়ন পরিষদ সচিব

পদসংখ্যা :৪

যোগ্যতা :স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমানের ডিগ্রি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

যেভাবে আবেদন :আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট https://mopa.gov.bd/ বা বরগুনা জেলার ওয়েবসাইটে http://www.barguna.gov.bd/ পাওয়া যাবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা :জেলা প্রশাসক, বরগুনা। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ তারিখ :২৮ নভেম্বর ২০২১