ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্যাম্পাস পর্যন্ত ভাঙা রাস্তার সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা এবং ক্যাম্পাসের পরিবহন সমস্যা নিরসনসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের পৌনে পাঁচ শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের মাধ্যমে উপাচার্য বরাবর পরিবহন সংকট নিরসনে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
এ প্রসঙ্গে পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। তাদের দাবিগুলো যৌক্তিক।