জয়পুরহাটে চার জেলেকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটে মঙ্গলবার সকালে ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ চার জেলের ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা দীপক কুমার। সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় অবৈধ ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ আসলাম হোসেন, পিন্টু কুমার দাস, সুশীল মণ্ডল ও আশিক মাহমুদকে আটক করা হয়।