বাংলাদেশ পাবলিক ইস্যু বিধি-২০১৫ অনুযায়ী বুক বিল্ডিং মেথডের মাধ্যমে ইনেশিয়াল পাবলিক অফারিং (আইপিও)-তে যাত্রা শুরু করল ইসলাম অক্সিজেন লিমিটেড। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রোড শোর মাধ্যমে এই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম অক্সিজেন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ডিরেক্টর মো. আজহারুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার বদর উদ্দিন আল-হোসাইন, কোম্পানি সেক্রেটারি মো. আখতারুজ্জামান, কোম্পানির স্বতন্ত্র পরিচালকগণসহ অন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিগণ। প্রতিষ্ঠানটি ৯৩ কোটি টাকার জন্য আইপিও-তে অংশগ্রহণ করছে। আইপিও-তে ব্যয়ের পর প্রতিষ্ঠানটি বাকি টাকা দিয়ে নতুন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন, প্ল্যান্ট এবং মেশিনারিজ স্থাপনে ব্যয় করবে। অক্সিজেন ছাড়াও আরো বিভিন্ন ধরনের মেডিক্যাল গ্যাসের চাহিদা রয়েছে সেই চাহিদা থেকেই শেয়ারবাজারে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি।—প্রেস বিজ্ঞপ্তি