হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক হলেন প্রফেসর ডা. আনিসুজ্জামান

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিত্সক অধ্যাপক ডা. মো. আনিসুজ্জামান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে ৬ অক্টোবর ২০২১ তারিখে এ পদে নিয়োগ দেয়। প্রফেসর আনিস এই হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এর আগে তিনি এই হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি