ক্যাম্পে মাত্র আট ফুটবলার

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ। গতকাল হতে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে এসেছেন মাত্র আট ফুটবলার। দিনের প্রথমভাগে পাঁচ ফুটবলার এসেছেন। মুক্তিযোদ্ধার মেহেদি হাসান রয়েল, আবাহনীর সোহেল রানা, জুয়েল রানা, শেখ জামালের রেজাউল করিম রেজা। আর সন্ধ্যার পর ক্যাম্পে যোগ দেন শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা, উত্তর বারিধারার সুমন রেজা, মুক্তিযোদ্ধার মেহেদী। জাতীয় দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সুবজ জানিয়েছেন এই আট ফুটবলারের নাম। বাকিদের সঙ্গে কথা হচ্ছে। তিনি বলেন, ‘জি আর সুইমিয় হয়েছে পাঁচ ফুটবলার নিয়ে। কোচ এবং কোচিং স্টাফ হোটেলেই উঠেছেন।’ অনূর্ধ্ব—২৩ ফুটবল দল নিয়ে ম্যানেজার হয়ে সত্যাজিত দাস রুপু গেছেন উজবেকিস্তান।  ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফের এই সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।

২৪ ফুটবলার ক্যাম্পে ডাকা হয়েছে।

উজবেকিস্তানে বাংলাদেশ-কুয়েত ম্যাচ আজ

এএফসি অনূর্ধ্ব—২৩ ফুটবলে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ আজ উজবেকিস্তানে। প্রতিপক্ষ শক্তিশালী কুয়েতের বিপক্ষে। বানিয়াদকর স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় খেলা শুরু হবে। উজবেক স্পোর্টস টেলিভিশন সরাসরি খেলা সম্প্রচার করবে এবং অনলাইনে খেলা দেখা যাবে। 

উজবেকিস্তানে এশিয়ান কাপ ফুটবলের ডি গ্রুপের খেলায় বাংলাদেশ, কুয়েত এবং উজবেকিস্তান, সৌদি আরব লড়াই করছে। তিন দলই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ১১টি গ্রুপে ১১ চ্যাম্পিয়ন দল এবং চার রানার্সআপ আগামী বছর এই উজবেকিস্তানেই মূল পর্বে খেলার সুযোগ পাবে।