স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট লিগে নিজেদের মাঠে খুলনাকে হারানোর খুব কাছে সিলেট। আজ শেষ দিনে ৯১ রান করলেই জিতে যাবে তারা। হাতে যেহেতু সাত উইকেট আছে তাই সম্ভাবনাটা বেশ জোরালোই। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৬ রান নিয়ে দিন শুরু করা খুলনা অল আউট হয়ে যায় ১৭৮ রানেই। ৫১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছে রেজাউর। ২০৩ রানের লক্ষ্য পেয়ে ৩ উইকেটে ১১২ রানে দিন শেষ করে সিলেট। জাকির ৩৭ ও অলক কাপালি ৯ রানে অপরাজিত আছেন।
সিলেটে আরেক ম্যাচে প্রথম ইনিংসে ঢাকার ৩৯৪ রানের জবাবে ৩২১ রান করেছে রংপুর। দুই রানের জন্য সেঞ্চুরি মিস করে আক্ষেপ করছেন আরিফুল হক। তাছাড়া নাসির ৬৬ ও নাঈম ৫৫ রান করেন। দিনশেষে বিনা উইকেটে ৩৪ রান তুলে ঢাকা। এদিকে কক্সবাজারে রাজশাহীর বিপক্ষে ৮৭ রানের লিড নিয়ে ৩৩৯ রানে অল আউট হয় ঢাকা মেট্রো। দিন শেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলে রাজশাহী।