মানিকগঞ্জ প্রতিনিধি
গতকাল স্থানীয় আফরোজা রমজান উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে ডিম দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, স্বাস্থ্য ঠিক রাখতে ডিমের বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, স্বাস্থ্য ঠিক রাখতে হলে প্রতিদিন কমপক্ষে দুটি করে ডিম খেতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের টিফিনে ডিম রাখা একান্ত দরকার।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মো. মাহাবুবুর ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা জাহান।
তিনি জানান, ‘আমরা স্কুলের প্রতিটি বাচ্চার পুষ্টির চাহিদা মেটানের লক্ষ্যে অভিভাবকরা যাতে তাদের নাস্তায় ডিম রাখেন সেই ব্যাপারে তাদের সচেতন করা হবে। আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান আলী, পৌরসভার চেয়ারম্যান রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।