পাসপোর্টের ঊর্ধ্বতন চার কর্মকর্তা বদলি

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দুই পরিচালক ও দুই উপ-পরিচালক (ডিডি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুুব চৌধুরীর পক্ষে সহকারী পরিচালক (প্রশাসন) রুবাইয়াত ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আদেশে ঢাকার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে বদলি করে ঢাকার পার্সোনালাইজেশন সেন্টারে সংযুক্ত করা হয়েছে। আর খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে ঢাকার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ঢাকার পার্সোনালাইজেশন সেন্টারের উপ-পরিচালক নাদিরা আক্তারকে প্রধান কার্যালয়ের ভিসা শাখায় সংযুক্ত করা হয়েছে। এছাড়া প্রধান কার্যালয়ের পাসপোর্ট শাখার উপ-পরিচালক শাহাদাত্ হোসেনকে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সংযুক্ত করা হয়েছে।