যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী সুবিধার আবেদন আবারও নাকচ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এই সুবিধা কাজে লাগিয়ে ট্রাম্প চলতি বছরের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে তার সমর্থকদের হামলার বিরুদ্ধে তদন্তকারী কমিটিকে কিছু জরুরি নথি হাতে পাওয়া থেকে বিরত রাখতে চেয়েছিলেন। হোয়াইট হাউজের উপদেষ্টা ডানা রেমাস ন্যাশনাল আর্কাইভ প্রধান ডেভিড ফেরিয়েরোকে গত সোমবার চিঠি দিয়ে জানিয়েছেন যে, ট্রাম্পের অনুরোধ বাইডেন রাখবেন না।