বহুল প্রত্যাশিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি তাদের ওয়েবসাইটে চূড়ান্ত সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগে গত বছরের ১ মার্চ ২ হাজার ৫০০ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বছরের ২৮ জানুয়ারি এমসিকিউ পরীক্ষা আয়োজন করে পিএসসি। এরপর কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে বারবার লিখিত পরীক্ষা স্থগিতের পর পূনরায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে আরো মোট ৮ হাজার নার্স নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনুমতি জ্ঞাপন করে অর্থ মন্ত্রণালয়। সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন যে, মৌখিক পরীক্ষা ছাড়াই নিয়োগ সম্পন্ন করা হবে। অনেক জল্পনাকল্পনার পর মৌখিক পরীক্ষা ছাড়াই গত ২১ অক্টোবর ৮ হাজার ১৪৪ জন নার্স নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন ও পরবর্তী ব্যবস্থা গ্রণের জন্য ন্যস্ত করে পিএসসি।