ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন থেকে ১১১ বোতল ফেনসিডিলসহ মশিবুর রহমান নামে ১ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮ টার দিকে তাকে গ্রেফতার করে। সে রাণীশংকৈল মারাধর পূর্বপাড়ার শুকুরদির ছেলে। পুলিশ ফেন্সিডিলসহ মশিবুরকে রাণীশংকৈল থানায় সোপর্দ করেছে।
থানার ওসি(তদন্ত)আবদুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে আগামিকাল জেলা জেলহাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/কেএইচ