চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুটি জয়েই ভালো অবদান রয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। সমর্থকরা আশা করছিলেন সুপার টুয়েলভ রাউন্ডেও এই ধারাবাহিকতা বজায় রাখবেন। কিন্তু শুরুতেই দুঃসংবাদ শুনতে হলো। চোটে পড়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন এই তরুণ তারকা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পিঠের চোটে পড়েছেন সাইফউদ্দিন। তার বদলি টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। তিনি এতদিন রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই ছিলেন।
Bangladesh player ruled of the #T20WorldCup 2021.
— ICC (@ICC) October 26, 2021
More details on his replacement ???? https://t.co/GEHMKtthag
জানা গেছে, গত রবিবার শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই পিঠের চোটে পড়েন এই অলরাউন্ডার। পরে স্ক্যান রিপোর্ট করানো হয়। দেখা যায়, কোমরের হাড়ে ফাটল ধরেছে। তাই এখন তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ইত্তেফাক/টিএ