বরগুনায় ডাকাত সন্দেহে গ্রেফতার ১

বরগুনায় ডাকাত সন্দেহে মাইনুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। (২৭ অক্টোবর) বুধবার সকালে পরীরখাল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাইনুল পেশায় একজন রাজমিস্ত্রি। এর আগে, শনিবার (১৬ অক্টোবর)  মধ্যরাতে সদর উপজেলার নলী গ্রামের অবসরপ্রাপ্ত সুবেদার নায়েক শাহাদাত হোসেন মিলু মিয়ার বাড়িতে ঘরের দরজা ভেঙে একদল ডাকাত ঢুকে। ঘরে থাকা লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে এক লাখ বিশ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইলফোন সেট নিয়ে যায়। এ  ঘটনায় গত (১৭ অক্টোবর ) রোববার শাহাদাত হোসেন মিলু বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি বলেন, ডাকাত সন্দেহে মাইনুলকে পরীরখাল বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নলীর ডাকাতির ঘটনায় সে জড়িত থাকতে পারে। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

 

ইত্তেফাক/এনই