ভাণ্ডারিয়া (পিরোজপুর) :গতকাল বুধবার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (অ্যাডহক) কমিটির সভাপতি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন মহারাজ —ইত্তেফাক