ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ অন্যরা। উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৩৯ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিনে তিন জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ৩৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদের মধ্যে সাত জন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। সাত জন রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং তিন জন প্রার্থী রয়েছেন হাতপাখা প্রতীক নিয়ে। বাকি ১৯ জন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।