ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০টির বা ৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস মঙ্গলবার অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ দশমিক ১০ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলিম্পিক এক্সেসরিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৯ দশমিক ৯২ শতাংশ, এএফসি এগ্রোর ৯ দশমিক ৭৩ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৯ দশমিক ৫৪ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৫২ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯ দশমিক ০৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮ দশমিক ২৬ শতাংশ, সেন্ট্রাল ইনসিওরেন্সের ৭ দশমিক ৮২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের ৭ দশমিক ৭৬ শতাংশ এবং সোনালী পেপারের শেয়ার দর ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।