ক্যাপসন নিউজ

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি ও সিওও মু. মাহমুদ আলম চৌধুরী। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিবিটিএর জিএম  স ম সেলিম উদ্দিন গেস্ট অব অনার ছিলেন

-----

কাজের দক্ষতা বাড়াতে এবং নিরাপদ ও মানসম্পন্ন উপায়ে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে শাহ্ সিমেন্টের উদ্যোগে দেশব্যাপী চলছে নির্মাণকর্মীদের কারিগরি প্রশিক্ষণ কর্মশালা ‘রাজমিস্ত্রি সেরা কারিগর’। শাহ্ সিমেন্ট সূচনালগ্ন থেকে ১ লাখের অধিক নির্মাণকর্মীকে প্রশিক্ষণ প্রদান করে আসছে