বিআরবি হাসপাতালে লিভার ক্যানসার সচেতনতা মাস উদ্যাপন

বিআরবি হাসপাতালে লিভার ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে ‘লিভার ক্যানসার সচেতনতায় আমাদের করণীয়’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান, বিআরবি হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী, ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন, ব্রেস্ট ইউনিটের প্রধান ডা. এস কে ফরিদ আহমেদসহ হাসপাতালের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ডিএমএস ও সিইও (ভারপ্রাপ্ত) ডা. মো. মনসুর আলী। অনুষ্ঠানে বক্তারা লিভার ক্যানসারের কারণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন এবং ব্যক্তি পর্যায়ে লিভার ক্যানসার সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন। —প্রেস বিজ্ঞপ্তি