বিএসএমআরএমইউর ‘ব্লু-গভার্ন্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ’ সেমিনার আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মঙ্গলবার ‘ব্লু-গভার্ন্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিএসএমআরএমইউ)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন ও অনলাইনে যুক্ত ছিলেন ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ভাইস-চ্যান্সেলর প্রফেসর গ্রাহাম গ্যালব্রেইথ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অব.) এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) এম খোরশেদ আলম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের প্রফেসর ড. পিয়েরে ফেইলার, ইউনিভার্সিটি অব সাউদামপটনের প্রফেসর ক্রিস হাটন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাওসার আহমেদ। সেমিনারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি